- পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
- সিলেটে শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা
- সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
- দেশ থিয়েটারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনভিত্তিক পথনাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’
- সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্ন
- শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা
- ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
- যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে : ড. আজিজুল বাতেন
- বিধিমালা ব্যাটারি চালিত যানবাহনের উচ্ছেদ হিসেবে করা যাবে না : সংগ্রাম পরিষদ
» পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ নলকূপ স্থাপনের কাজ উদ্বোধন করেন, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
পীরমহল্লা এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট লাঘবে এই উৎপাদক নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দ্রুততম সময়ে কাজ শেষ করে বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নগরীর যেসব এলাকায় পানি সংকট রয়েছে, পর্যায়ক্রমে সেসব স্থানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটে একটি আধুনিক ও নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
এ সময় সিসিকের নির্বাহী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী সুনীল সিংহ ও রনধীর রায় সহ সিসিকের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
» সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় এই কর্মসূচি পালিত হয়।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতার নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও অংশগ্রহণ করেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ নুরুল হুদা দীপু, এমদাদ বক্স, কায়ছান মাহমুদ সুমন, সদস্য আয়াত আলী প্রিন্স, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নুরুল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মঈনুদ্দিন খান সুহেদ, হুমায়ুন রশিদ, শেখ রিপন, বেলাল খান, মোহাম্মদ রব্বানী, দিয়াউল হক রেজা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরেছ আলী, মোঃ ইব্রাহিম খলিল সুইট, সুলতান সালাউদ্দিন টুকু, তাজুল ইসলাম, এহতেশাম হোসেন রনি, মো. জুয়েল রানা, মো. আলফাজ মিয়া, আরিয়ান আহমদ তামিম, মোহাম্মদ সিয়াম, তানভীর আহমেদ ও অভিজিৎ মল্লিক প্রমূখ।
» সিলেটে শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে জামেয়া ক্যাম্পাসে আয়োজিত সভায় প্রতিষ্ঠানের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।
এ উপলক্ষে সকল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, ৫০ বছর পূর্তি উদযাপনের কমিটি গঠন, পুনর্মিলনী আয়োজন এবং বিভিন্ন প্রস্তুতিমূলক উদ্যোগ গ্রহণের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বর্তমান প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রাব্বানী-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপাধ্যক্ষ আব্দুস শাকুর।
উপস্থিত ছিলেন, বর্তমান সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, প্রাক্তন শিক্ষক এনামুল হক ও শহীদুল ইসলাম খান।
১৯৯৬ ব্যাচের শিক্ষার্থী ডা. মো. ফজলুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ২০০১ ব্যাচের শিক্ষার্থী মো. রেজাউল হক দুলাল।
সভায় উপস্থিত ছিলেন, জামেয়ার সাবেক শিক্ষার্থী আব্দুল ওয়াহিদ জাবেদ, এমদাদ আহমেদ সিদ্দিকী, হিফজুর রহমান খান, সৈয়দ জাহিদ উদ্দিন, ড. সুলতান আহমেদ টিপু, তারেক আহমদ খান, ডা. রেদওয়ানুর রহমান খান, নূরুল আলম, ড. ইমাদুর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ সহিদুল হক সোহেল, মুশফিক উস সামাদ চৌধুরী, রেদা মঈন আল হামিদ, সাইফুল ইসলাম শাকিল, মুহিবুর রহমান মুহিব, আনোয়ার হকওমর শরীফ নুমান, আবু নাসের, এরশাদুল হক মামুন, নিয়াজ আজিজুল করিম, আব্দুল মুনিম রুহেল, ইমরান হাসান লস্কর, আব্দুল কবির, ডা. হোসাইন আহমদ, জুনায়েদ কবির, আবু সায়েম, তাহমিম সুবহান বাবু, ডা. এম. এ. আউয়াল চৌধুরী আশিক, রুমেল, তানভীর, রুমন, খান তাইফুর, জাহেদ, রুমান, আরিফ, আদিব ও আসিফ সহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
সভায় বক্তারা বলেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি অসংখ্য শিক্ষার্থীর শিক্ষা, নৈতিকতা ও আদর্শ গঠনের অন্যতম বাতিঘর।
এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছেন।
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিকতাসম্পন্ন, মেধাবী ও আদর্শ প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
৫০ বছর পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

» সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
সমবায়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : বিভাগীয় কমিশনার মশিউর রহমান
নিউজ ডেস্কঃ
সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম।
দেশের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সমবায়ের মূল শক্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা।
তাই সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ রয়েছে।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি সমবায় সমিতিগুলোকে নিজ নিজ কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।
সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
রবিবার (৮ নভেম্বর) সকালে নগরীর শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমবায় বিভাগ সিলেটের আয়োজনে ‘করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার সিলেটের আবৃত্তিশিল্পী, শিশু একাডেমী সিলেটের আবৃত্তি প্রশিক্ষক নাজনা পারভীন এবং বেতার সিলেটের উপস্থাপক ও আবৃত্তি শিল্পী তিতাস দাসের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম-সেবা, সদর উপজেলার নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ, জেলা সমবায় অফিসার চন্দন দত্ত।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
অন্যান্যদের মধ্যে রাখেন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, পশ্চিম, ভাটপাড়া, জবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুমেলা বেগম, সিলেট বিভাগীয় সমবায় দপ্তরের সাবেক যুগ্ম নিবন্ধক ও গ্রীণলিফস কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. কামাল উদ্দিন।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে সমবায় পণ্য মেলার ফিতা কেটে উদ্বোধর করেন, প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
মেলায় অংশগ্রহণ করায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলী আকিক, শাহপরাণ উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক আহসান কায়সার লষ্কর, তৃণমূল মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিতা দাশ গুপ্তা, রাইজ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাছলিমা বেগম, সুরমা উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিেেটডের সম্পাদক মো. বাবুল আহমদ, কগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য জহুরা বেগম এবং বিআরডিবি কারুপল্লী, সেনপাড়া মহিলা সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক অনিবালা দেবীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, মুয়াজ্জিন কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সদস্য ক্বারী শফিকুর রহমান।
গীতা পাঠ করেন, সিলেট কেন্দ্রীয় সমবায় ইউনিয়ন লিমিটেডের সভাপতি সুশেন্দ্র চন্দ্র সরকার।
» দেশ থিয়েটারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনভিত্তিক পথনাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক চরিত্র এবং তৎকালীন মেজর জিয়াউর রহমানের জীবন ও বিদ্রোহের পটভূমি নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্চ হলো দেশ থিয়েটার সিলেটের পরিবেশনায় জিয়াউর রহমানের জীবনভিত্তিক পথনাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ এতে ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতা ঘোষণার সেই উত্তাল অধ্যায় এবং সেনানিবাসে তাঁর বিদ্রোহের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
এই পুরো পথনাটক নেপথ্যে রয়েছেন, দেশ থিয়েটারে প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেটের জনপ্রিয় অভিনয়শিল্পী মো. কামাল।
তিনি নাটকটির লেখক, নির্দেশক ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পথনাটক ‘গর্বিত রাস্ট্র নায়ক’ পরিচালনায়, মো. সূয়েজ হোসেন, নৃত্য পরিচালক শিনিয়ার শাহ ঝুমা, সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস সিলেট ও মহানগর।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাস সিলেট ও মহানগরের উদ্যোগে সিলেটে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
নাটকের যারা অভিনয় করেছেন, মেজর জিয়াউর রহমানের চরিত্রে মোঃ কামাল, সূত্রধরের চরিত্রে মাহবুব আলম সেলিম, ক্যাপ্টেন এর চরিত্রে, মো. শিপন আহমদ, সহকারী ক্যাপ্টেন মাশরাফি, নয়ন, জ্যোতি বিশ্বাসম, ফৌজিয়া, ঝলক চন্দ্র দাস, পপি রানী দাস, বর্ষতী রোদসী রায়, দিয়া রানী দাস, সুস্মিতা নাথ এ্যানি, ঐশী বর্মন, মোহাম্মদ কাজিম।
সবশেষে নাট্য নির্মাতা মো. কামাল বলেন, নাটকটি পূর্ণাঙ্গ রূপ দিয়ে খুব শীঘ্রই মঞ্চ নিয়ে আসা হবে।
এতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন, মো. কামাল।
» সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্ন
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বইমেলা সিলেট ২০২৬’।
নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ১২ দিনব্যাপী এই বইমেলা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।
বইমেলার সার্বিক প্রস্তুতি ও সফল আয়োজনের লক্ষ্যে নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল একাডেমি প্রাঙ্গণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বইমেলা উদযাপন উপকমিটির সদস্য সচিব কবি মুন্নি আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর জাসাসের সভাপতি রাসেল আহমদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান এইচ খান, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সি এম আব্দুল্লাহ আরিফ।
এছাড়া সভায় বক্তব্য রাখেন, বইমেলা উপকমিটির আহ্বায়ক নাহিদ আহমদ, আলোকিত সিলেটের সভাপতি ফজলুল করিম এনাম, জসিম বুক হাউসের স্বত্বাধিকারী ও প্রকাশক মো. জসিম উদ্দিন, মহানগর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলআমিন, কবি ও সম্পাদক সৈয়দ আছলাম হোসেন, লেখক দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী, কবি রোকসানা বেগম, কবি জসীম হাসান রাফী, কবি কামাল আহমদ, রাফী আহমেদ, কবি ও গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল এবং শাব্বির আহমদ প্রমুখ।
আগামী ১০ নভেম্বর বিকেল ৪টায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধান অতিথি হিসেবে মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করবেন।
বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন এবং লেখক ও আইনজীবী আখতারুজ্জামান আজাদ।
অনুষ্ঠানে জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ সহ সিলেটের স্থানীয় লেখক, গবেষক, কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত থাকবেন। বইমেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানান, বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয়; এটি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিপ্রেমীদের এক প্রাণবন্ত মিলনমেলা।
নতুন বইয়ের ঘ্রাণ, প্রিয় লেখকের সঙ্গে সাক্ষাৎ এবং সাহিত্য আড্ডায় মুখরিত করতে এই মেলায় উপস্থিত থাকার জন্য সকল সাহিত্যপ্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
» শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
শাবিপ্রবি উপাচার্যের সঙ্গে সিউক চেয়ারম্যানের দ্বিপাক্ষিক বৈঠক
নিউজ ডেস্কঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
দ্বিপাক্ষিক এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন সহ সিলেটের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রোববার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হওয়া এ বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সিউক চেয়ারম্যানকে অবহিত করেন।
পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাতে চায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।
এসময় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
» ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতীজ্ঞ : বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
নিউজ ডেস্কঃ
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকার ইমাম ও মুয়াজ্জিদের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতীজ্ঞ। ইমামরা সমাজের নেতা।
তাাঁরা মানুষকে সত্য-সুন্দরপথের দিকে পরিচালিত করেন। কিন্তু তাদের স্বাভাবিক জীবনটা অনেকসময় অর্থনৈতিক কারণে ব্যাহত হয়। সরকার তাঁদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
‘সামাজিক সম্প্রীতি, সুশাসন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলার প্রায় আড়াই শতাধিক ইমামকে নিয়ে শনিবার (৭ নভেম্বর) নগরীর নাইওরপুলের হোটেল ফরচুন গার্ডেনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সমিতির জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান, সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান, শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবু সালেহ মো. কুতুবুল আলম, হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও নাযিমে তালীমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, বিএনপি সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থকার মো. জসীম উদ্দিন খন্দকার।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সমিতির জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী আব্দুল বাছিত।
বিগত বছরের প্রতিবেদন উপস্থাপন করেন, সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানী।
সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক-সহ পুরো কমিটি নির্বাচন করা হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, এডভোকেট জালাল উদ্দিন ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সিলেট ব্যুরো চিফ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার এবং বক্তব্য রাখেন মারভেলাস হজ্ব কাফেলার এমডি নজরুল ইসলাম।
আগামী তিন বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন যথাক্রমে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া এবং মাওলানা আবুল বাশার।
এসময় পুনর্র্নিবাচিত সভাপতি নব গঠিত কমিটির সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বলেন, অর্থনৈতিক সুশাসন এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন কেবল প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সম্ভব নয়, এর জন্য সামাজিক সম্প্রীতি ও নৈতিক জাগরণ জরুরি।
তিনি আরও বলেন, ইমামগণ সমাজের সম্মানিত পথপ্রদর্শক হিসেবে সততা, ন্যায়পরায়ণতা এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণের বার্তা প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের প্রতিটি মসজিদের মিম্বর হলো নৈতিকতা ও সুশাসন শিক্ষা দেওয়ার সর্বশ্রেষ্ঠ বিপ্লবক্ষেত্র।
তিনি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, হক কথা বলা এবং অন্যায়ের প্রতিবাদ করা আলেম সমাজের ঐতিহাসিক দায়িত্ব। তিনি তাঁর বক্তব্যে বেশ কয়েকটি দাবি-দাওয়া পেশ করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও সুশৃঙ্খল নগরী গড়তে ধর্মীয় নেতাদের নৈতিক প্রভাব অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে।
তিনি উল্লেখ করেন যে, নাগরিক অধিকার রক্ষায় এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে সিটি কর্পোরেশন ওলামায়ে কেরামের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।
ইমামদের এই মিলনমেলা সিলেট নগরীতে সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেটের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের পাশাপাশি মননশীল সমাজ গঠনে নৈতিক শিক্ষার প্রচার অপরিহার্য।
তিনি বলেন, উন্নয়নের সঠিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এই মহৎ উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠান ও ইমাম সমাজের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি একটি আধুনিক ও সম্প্রীতিপূর্ণ সিলেট গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান বলেন, যুগোপযোগী ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে মাদ্রাসাশিক্ষা এবং মসজিদের মিম্বরের ভূমিকা ওতপ্রোতভাবে জড়িত।
তিনি বলেন, বর্তমান সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে তরুণ প্রজন্মকে নৈতিকতার মূলে ফিরিয়ে আনতে হবে, যেখানে ইমাম ও শিক্ষকদের যৌথ প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রশাসন এবং ধর্মীয় নেতৃত্বের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি নির্মূল করা অনেক সহজ হয়।
তিনি উল্লেখ করেন যে, ইমামগণ সমাজের একেবারে তৃণমূলের মানুষের সাথে নিবিড়ভাবে মিশে থাকেন, তাই জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের কথা সাধারণ মানুষের মনে গভীর রেখাপাত করে।
তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইমাম সমাজকে সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের চেয়ারম্যান মাওলানা হাবীবুর রহমান আলেম সমাজ ও ইমামগণের স্বাস্থ্যসেবা ও কল্যাণমূলক কাজে অবদানের কথা স্মরণ করে বলেন, মানবসেবা ও ইসলামি অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইমামদের এই ত্রি-বার্ষিক কাউন্সিল সমাজে সুশাসন ও ন্যায়ের পক্ষে একটি শক্তিশালী বার্তা দেবে বলে তিনি বিশ্বাস করেন।
শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবুসালেহ মো: কুতুবুল আলম বলেন, কোরআন ও সুন্নাহর শাশ্বত জ্ঞানই মানুষের ভেতর সুশাসন ও ইনসাফের বীজ বপন করে।
তিনি বর্তমান যুগে নৈতিক অবক্ষয় রোধে মসজিদের ইমামদের আরও বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে ইমাম ও শিক্ষকমণ্ডলীকে যৌথভাবে দিকনির্দেশনা দিতে হবে।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস ও নাযিমে তালীমাত মাওলানা আতাউল হক জালালাবাদী বলেন, আলেম সমাজ সবসময় হক ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে এসেছে।
তিনি উল্লেখ করেন যে, রাষ্ট্র ও সমাজে সুশাসন কায়েমের জন্য দুর্নীতিমুক্ত মনের অধিকারী নেতৃত্ব প্রয়োজন, যা একমাত্র ধর্মীয় অনুশাসন অনুসরণের মাধ্যমেই অর্জন করা সম্ভব।
বিএনপি সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন বলেন, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি দুর্নীতিমুক্ত সমাজ অপরিহার্য।
রাষ্ট্রীয় প্রতিটি স্তরে ন্যায়বিচার নিশ্চিত করতে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শক্তির বিকল্প নেই, যেখানে ইমামগণ জাতির বিবেক হিসেবে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন।
বিশিষ্ট লেখক, গবেষক ও গ্রন্থকার জনাব মো. জসীম উদ্দিন খন্দকার বলেন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, সমাজের সংকটময় মুহূর্তে ধর্মীয় নেতারাই জাতিকে সঠিক বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দিয়েছেন।
গবেষণালব্ধ জ্ঞান এবং ইসলামের মৌলিক সাম্য ও ইনসাফের বাণী প্রচারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ এখন সময়ের দাবি।
ইমামদের এই সম্মেলন বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সমিতির জন্য খাস জমি বরাদ্দ করে একটি ইমাম কমপ্লেক্স নির্মাণ, সমিতিকে ৫টি অ্যাম্বুলেন্স প্রদান, ইমাম-মুয়াজ্জিন-খাদিমদের চাকরি জাতীয়করণ সহ বিভিন্ন ধরনের দাবি-দাওয়া পেশ করেন।
» যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে : ড. আজিজুল বাতেন
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
সুদভিত্তিক ক্ষুদ্রঋণের বিকল্প হিসেবে যাকাত ব্যবস্থাপনা গ্রন্থের মোড়ক উন্মোচন
নিউজ ডেস্কঃ
সুদভিত্তিক ক্ষুদ্রঋণের বিকল্প হিসেবে যাকাতের প্রাতিষ্ঠানিক, পরিকল্পিত ও উৎপাদনমুখী ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
যাকাতের এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন কার্যকর পরিকল্পনা, গবেষণাভিত্তিক উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনা।
যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং মুসলিম জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ সম্ভব যাকাতের মাধ্যমে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে তাহাম এক্সপ্রেস এর আয়োজনে, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী, গবেষক মো. মিনহাজুর রহমান রচিত এবং একই বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান সম্পাদিত গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আজিজুল বাতেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট লেখক মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায়, অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও গ্রন্থের সম্পাদক ড. মুহাম্মদ জিয়াউর রহমান তাঁর বক্তব্যে, গ্রন্থটির বিষয়বস্তু, গবেষণাগত ভিত্তি ও বাস্তব প্রয়োগের বিভিন্ন দিক এবং যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা একটি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কিভাবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে তা তুলে ধরেন।
স্বাগত বক্তব্যে, গ্রন্থের রচয়িতা তরুণ গবেষক মো. মিনহাজুর রহমান, গ্রন্থ রচনার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও যাকাত ব্যবস্থাপনা নিয়ে নিজের চিন্তাভাবনা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহি মামুন, সহকারী অধ্যাপক ড. মো. তুতিউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী অধ্যাপক (ইসলামী শিক্ষা) ড. মাওলানা মো. মুহিবুর রহমান, ইমাম আবু হানিফা ফাতওয়া ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও প্রধান মুফতি মুফতি মোস্তফা সোহেল হেলালি, ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার মো. আব্দুল হাফিজ, ডেন এডুকেশন এর মোসাদ্দেক আহমদ রাজন।
বক্তারা বলেন, যাকাত কেবল সম্পদ বণ্টনের ধর্মীয় বিধান নয়; এর যথাযথ প্রাতিষ্ঠানিক ও উৎপাদনমুখী প্রয়োগ মানুষের দারিদ্র্য থেকে উত্তরণ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মমর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে।
বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে সাময়িক সহায়তার পরিবর্তে আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে যাকাতকে দারিদ্র্য বিমোচনের টেকসই হাতিয়ারে পরিণত করা সম্ভব।
এ জন্য যাকাতের সুষ্ঠু সংগ্রহ, বণ্টন ও ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা জামাল হুসাইন, জুবায়ের আহমদ মাসুম, সাংবাদিক মামুন চৌধুরী, সাংবাদিক এস এম ফাহিম, ক্বারী আব্দুল বাছিত, কর আইনজীবী জাহেদ আহমদ জনি,ফয়েজ আহমদ আকাশ, সাজিদুর রব সাফি, সুলেমান আহমদ, আহমদ হারুন খান,আল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, উমর বিন মিনহাজ।
নাতে রাসুল পরিবেশন করেন, সংগীত শিল্পী সেলিম খান।
» বিধিমালা ব্যাটারি চালিত যানবাহনের উচ্ছেদ হিসেবে করা যাবে না : সংগ্রাম পরিষদ
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
ব্যাটারি চালিত যানবাহন (ই রিকশা) এর বিধিমালায় ৯দফা অন্তর্ভূক্ত করার দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের মাধ্যমে স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত শেষে শত শত শ্রমিকের বর্ণাঢ্য মিছিল সহকারে সিলেট সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট জেলা সভাপতি শহিদ আহমদ, মহানগর শাখার সহ-সভাপতি রফিক শেখ, মনজুর আহমদ ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে হোসেন আহমদ, ইউসুফ আলী, মিজান মিয়া, সৈকত আহমদ, সমছু মিয়া, আনিছ মিয়া,আখলাছ উদ্দিন,রণি আহমদ,অজয় রায, কুলাউড়া উপজেলা সভাপতি রুস্তম আলী, তানভীর আহমেদ, নিজাম উদ্দিন প্রমূখ।
সমাবেশ শেষে সংগ্রাম পরিষদের উপদেষ্টা আবু জাফর, মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি এর নেতৃত্বে প্রতিনিধিরা স্মারকলিপি পেশ করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের অনুপস্থিততে স্মারকলিপি গ্রহণ করেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার ।
স্মারকলিপি উল্লেখ করা হয়, বাংলাদেশের এমন কোন জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নেই যেখানে ব্যাটারিচালিত রিক্সা, ইজি বাইক বা ব্যাটারিচালিত যানবাহন চলে না।
এই বাহন একদিকে কর্মসংস্থান অন্যদিকে সাধারণ মানুষের সহজ বাহনে পরিণত হয়েছে। কিন্তু বারবার এইসব বাহনকে অবৈধ আখ্যা দিয়ে কখনো ডাম্পিং করা, কখনো উচ্ছেদ করা, রিক্সা গ্যারেজ বন্ধ করে দেয়া, গ্রেফতার, হয়রানি করা হয়েছে।
আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রিক্সা শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করা সহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য নীতিমালা প্রনয়ন, রেজিস্ট্রেশন, লাইসেন্স, রুট পারমিট চালু করা সহ ১০ দফা দাবিতে দীর্ঘ ১৩ বছর ধরে রাজপথে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে আসছি।
আমরা দাবি জানিয়েছিলাম রিক্সা উচ্ছেদ নয়, আধুনিকায়ন চাই, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে নীতিমালা চাই, চাঁদাবাজি বন্ধ করে যানবাহনের লাইসেন্স দিয়ে চালক ও মালিকদেরকে আইনি সুরক্ষা ও শৃঙ্খলার আওতায় নিয়ে আসতে হবে।
ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ, রিক্সা গুড়িয়ে দেয়া এবং চালকদেরকে হয়রানীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বরিশাল, সিলেট, চট্টগ্রামে আমাদের নেতৃবৃন্দ কারাবরণ করেছেন, ঢাকা, গাইবান্ধা, দিনাজপুর সহ সারাদেশে মামলা-হামলার শিকার হয়েছেন।
আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় ইতিপূর্বে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রায়ে ২০২২ সালের ৪ ও ২৫ এপ্রিল ব্যাটারিচালিত যানবাহন বৈধতার রায় অর্জন করেছিল।
আমাদের ১৩ বছর আন্দোলনের ফলাফল হিসেবে গত ২৯শে অক্টোবর ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যাটারিচালিত ই-রিক্সার জন্য একটি নীতিমালা প্রকাশিত হয়েছে এবং গত ১লা নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবিষয়ে সংবাদ সম্মেলন করেছেন।
৬০ লক্ষ ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত ৩ কোটি মানুষের এই খাতের জন্য ১৩ বছর আন্দোলন সংগ্রাম করার পর প্রথমবারের মত ব্যাটারিচালিত যানবাহনের জন্য সরকার কর্তৃক বিধিমালা প্রনয়ন করার সিদ্ধান্তকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে স্বাগত জানাচ্ছি।
প্রণীত বিধিমালার বেশীরভাগ বিষয়ের সাথে একমত থাকলেও বেশকিছু গুরুতর অসংগতি আছে যা সংশোধন/পরিবর্তন না করলে এই বিধিমালা ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত চালক-মালিকদের জন্য স্বস্তি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার বদলে আশঙ্কা এবং বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
পরিবহণ ক্ষেত্রে শৃঙ্খলা এবং সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে প্রণীত বিধিমালা বিষয়ে আমাদের অবস্থান দাবি তুলে ধরছি।
দাবিসমূহঃ
১। বিধিমালার মাধ্যমে শ্রমিককে সুরক্ষা দিতে হবে, রিক্সা উচ্ছেদের হাতিয়ার হিসেবে বিধিমালা ব্যবহার করা যাবেনা, যে সমস্ত রিক্সা চলছে সেগুলোর কাঠামো পরিবর্তনের জন্য কমপক্ষে ২ বছর সময় দিতে হবে।
২। চালকের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত কর।
৩। অযৌক্তিক এককালীন নিবন্ধন ফি ও বাৎসরিক নবায়ন ফি কমাতে হবে।
৪। ই-রিক্সার সংখ্যা নির্ধারণের প্রক্রিয়ায় চালকসহ সকল অংশীজনদের অন্তর্ভুক্ত করতে হবে।
৫। বিধিমালায় ই-রিক্সার জন্য মহাসড়কের পাশে সাইডলেন চালু করার নির্দেশনা অন্তর্ভুক্ত কর।
৬। সৌর বিদ্যুৎ ব্যবসায়ী বা বীমা ব্যবসায়ীদের কাছে শ্রমিকদের জিম্মি করা যাবে না।
৭। চালকের লাইসেন্স চালু করা এবং লাইসেন্স দেয়ার প্রক্রিয়ায়, যানবাহনের ফিটনেস ও উৎপাদনের অনুমোদন প্রক্রিয়ায় BRTAকে যুক্ত কর।
৮। সিটি কর্পোরেশনের বাইরে সারা দেশকে বিধিমালার মধ্যে স্পষ্ট করে অন্তর্ভুক্ত কর।
৯। নিবন্ধন প্রক্রিয়ায় কোন ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ না করে প্রকৃত চালক-মালিকের লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত কর।
আমরা আশা করি বিধিমালায় যেসব দুর্বলতা আছে তা সংশোধন করে ৬০ লাখ মানুষের কর্মসংস্থান, ৩ কোটি মানুষের জীবন ও জীবিকা, ব্যাটারি রিকশার সাথে যুক্ত প্রায় ৪১টি খাতের কথা বিবেচনা করা হবে।
শ্রমজীবীদের জীবন ও জীবিকার স্বার্থে অতীতের মতই আমরা কর্তৃপক্ষকে সহায়তা করতে প্রস্তুত আছি।
বিশ্ব পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা এবং রিক্সা চালক, মালিক যাত্রীর কথা বিবেচনা করে আমাদের প্রস্তাব গুরুত্বের সাথে গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
» শহীদ জিয়া দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন : সাহেদ আহমদ
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
জিয়া মঞ্চ সিলেট জেলার আহবায়ক মোঃ সাহেদ আহমদ বলেছেন, ৭ নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রযাত্রার পথ সুগম হয়েছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে দায়িত্ব নিয়ে জাতিকে সঠিক পথ দেখিয়েছিলেন।
আজকের এই দিনে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত জিয়াউর রহমানের আদর্শ, সততা ও দেশপ্রেমের চেতনা বুকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে দেশের সেবা করার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে সুসংগঠিত হয়ে দলের প্রতিটি নির্দেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি রোববার (৮ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি রেজুয়ান আহমদ শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন ও সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমদ খানের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাক এবং জিয়া মঞ্চ সিলেট জেলার সিনিয়র সদস্য আশিকুর রহমান আশিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মুতি, সহ সভাপতি দিলাল মিয়া নোনা, যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম সামি, ক্ষীড়া সম্পাদক শিপু, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা রানা আহমদ প্রমুখ।
» ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক দিন : মিফতাহ সিদ্দিকী
Published: ০৮. নভে. ২০২৬ | রবিবার
বিপ্লব ও সংহতি দিবসে মহানগর তাঁতীদলের আলোচনা সভা
নিউজ ডেস্কঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, “৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক ঐতিহাসিক দিন।”
এ সময় তিনি দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মনিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সহ-সভাপতি শফিকুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমেদ, কোতোয়ালী তাঁতীদলের আহ্বায়ক আব্দুল জলিল, সদস্য সচিব মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন সামেদ, এডভোকেট রুহিনা আক্তার, শাহপরান থানা তাঁতীদলের আহ্বায়ক মুর্শেদুর রহমান মুশেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক মাহবুবুর রহমান লোকমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া, মহানগর যুগ্ম আহ্বায়ক আলী আকবর খান, রাহেল আহমেদ সাহেল ও সাবেক ছাত্রদল নেতা দিলীপ পাল প্রমুখ।

